প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার উদ্দেশ্যে আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায়, মাগরিবের নামাজের পর, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের যেকোনো স্থানে আজ চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিচের ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে— ০২-৪১০৫৩২৯৪,০২-২২৬৬৪০৫১০,  ০২-২২৩৩৮৩৩৯৭

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।

এই সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে জমাদিউল আউয়াল মাসের গণনা শুরু হবে কিনা তা ঘোষণা করা হবে

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা