প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রোমাঞ্চকর সুপার ওভারে বাংলাদেশের হার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫

রোমাঞ্চকর এক ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সুপার ওভারে হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু কেবল এক রান নিতে পেরেই থেমে যায় টাইগারদের ইনিংস।

এর আগে উইন্ডিজের দেওয়া ১০ রানের লক্ষ্য রক্ষা করতে সুপার ওভারে বোলিং করেন মুস্তাফিজুর রহমান। প্রথম পাঁচ বলে মাত্র ৬ রান খরচ করলেও শেষ বলে বাউন্ডারি হজম করেন তিনি। ফলে নির্ধারিত সময়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে।

সুপার ওভারে ব্যাট হাতে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম বলেই ওয়াইড ও পরের বলে নো করে অতিরিক্ত চার রান দেন আকিল হোসেন। এরপর সহজ লক্ষ্য সামনে রেখেও ব্যর্থ হয় টাইগাররা। সৌম্য ৪র্থ বলে আউট হন, শান্ত এক রানের বেশি নিতে পারেননি। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান, কিন্তু সাইফের এক রানেই শেষ হয় আশা।

এর আগে নিয়মিত ৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে একই স্কোরে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে উইন্ডিজ, ফলে ম্যাচ টাই হয়ে গড়ায় সুপার ওভারে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার, ব্যাটিংয়ে ভালো সঙ্গ দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (৩২) ও তরুণ ব্যাটার রিশাদ হোসেন (৩৯)।

বল হাতে শুরুতে দারুণ ছিলেন নাসুম আহমেদ, ইনিংসের তৃতীয় বলেই ব্রেন্ডন কিংকে আউট করেন তিনি। পরে রিশাদের ঘূর্ণিতে ফেরেন আথানজে ও কার্টি। শেষ দিকে শাই হোপ (৫৩) একাই লড়াই চালান, কিন্তু ম্যাচ টাই হয়ে যায়।

রিশাদের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ দিকে বাংলাদেশের সংগ্রহ দুইশ ছাড়ালেও জয়ের দেখা মিলেনি। ফিল্ডিংয়ে কিছু ভুল ও শেষ মুহূর্তের নার্ভাসনেসে হাতছাড়া হয় জয়ের সুযোগ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা