শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র ৫ রান। বল হাতে নিয়েছিলেন সাইফ হাসান, আর তার ওপরই ভরসা রাখেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটা ছিল দুর্দান্ত—প্রথম দুই বলেই ডট দেন এই অফস্পিনার।
তৃতীয় ও চতুর্থ বলে আকিল হোসেন ও শাই হোপ নেন এক রান করে। ফলে শেষ দুই বলে প্রয়োজন দাঁড়ায় ৩ রান। পঞ্চম বলে আকিলকে বোল্ড করে সাইফ আবার ম্যাচে ফেরান বাংলাদেশকে।
শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। ব্যাট হাতে ছিলেন পেয়ারি। সাইফের করা বলে ব্যাট ঠিকভাবে না ঘোরাতে বলটি আকাশে উঠে যায়। নিচে দাঁড়িয়ে বলটি ধরার চেষ্টা করেন নুরুল হাসান সোহান, কিন্তু গ্লাভসে বল আটকে রাখতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে ক্যারিবীয়রা দৌড়ে নেয় ২ রান। ফলে নির্ধারিত ওভারে ম্যাচটি ড্র হয়ে যায়, আর খেলা গড়ায় সুপার ওভারে।
বাংলাদেশের জন্য এটি ছিল একদম শেষ মুহূর্তে হাতছাড়া হওয়া জয়ের সুযোগ।