প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ–ওপিঠ: এনসিপির সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত কোনো গণমানুষের দল নয়। তার ভাষায়,জামায়াত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ–ওপিঠ। দু’দলই একই রাজনৈতিক চিন্তা ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির ধারক।”

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত যদি মনে করে তাদের ক্ষমতায় আসা গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে—তবে তা সম্পূর্ণ ভুল ধারণা।

সামান্তা শারমিন আরও বলেন,অতীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এখন জামায়াত একই কৌশলে আওয়ামী লীগকে ব্যবহার করছে। ক্ষমতার এই দোলাচল আসলে দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।”

তিনি মনে করেন, জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে আবারও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি হবে।এই দুই দলের রাজনীতিতে জনগণের স্বার্থ নয়, বরং ক্ষমতা রক্ষা ও প্রতিশোধের রাজনীতিই মুখ্য হয়ে উঠেছে।”

এনসিপি নেত্রী বলেন,জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন এবং কৌশল থেকে এনসিপির রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। আমরা জনগণের অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক এবং জাতীয় স্বার্থনির্ভর রাজনীতিতে বিশ্বাসী।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা