প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ: উত্তীর্ণ ১,২১৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার এমসিকিউ (প্রিলিমিনারি) ফলাফল।
রবিবার (১৯ অক্টোবর) রাতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, মোট ১,২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।

৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারের শূন্যপদ পূরণের লক্ষ্যে। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা