নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এসব কথা বলেছেন।
হাজী ইয়াছিন বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।
এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে কুমিল্লা বিভাগের প্রতি একাত্মতা ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকে শতশত মানুষ অংশ নেন। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো নগরী। মাগরিবের নামাজের একটু আগে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।