প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহজালাল বিমানবন্দরে এয়ারফিল্ড বন্ধ: চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে আটটি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের এয়ারফিল্ড সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ঢাকা আসা ও যাওয়ার বেশ কিছু ফ্লাইট বিকল্প রুটে পরিচালিত হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম বা কলকাতায় অবতরণ করেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি এবং অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট অন্তর্ভুক্ত।

ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ফ্লাইট ও ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের বিমান আকাশে চক্কর দিচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

বিমানবন্দর কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। আগুন মূলত কার্গো ভিলেজে সীমিত থাকায় যাত্রী টার্মিনালে প্রভাব পড়েনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা