প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিমানবন্দরের কার্গো এলাকার আগুন নেভাতে গিয়ে আহত সাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ অন্যান্য সংশ্লিষ্ট বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিনির্বাপণে কাজ করার সময় ৭ জন কর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান জানিয়েছেন, কার্গো সেকশনের একটি অংশে আগুন লেগেছে। কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই এলাকায় কেমিক্যালসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ধোঁয়া চারপাশে দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং উপস্থিতরা নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা