শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো সেকশনের পাশে আগুনের সূত্রপাত হয়েছে। এই সেকশনে আমদানি করা বিভিন্ন পণ্য রাখা থাকে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা ও বিমানবাহিনীও আগুন নেভাতে সাহায্য করছে।
আগুনের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইটকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।