২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রেকর্ড পরিমাণ ধসের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা আগামী রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলনের প্রচারণা ইতোমধ্যেই তীব্রভাবে চালানো হচ্ছে।
চলতি বছরের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত ২১ বছরে সর্বনিম্ন। শুধুমাত্র পাসের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তিসহ ফলের সব সূচকেই এই বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শিক্ষার্থীদের চার দফা দাবি:
১. সাপ্লিমেন্টারি পরীক্ষা: ফল খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন।
২. খাতা পুনর্মূল্যায়ন: বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে খাতার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন ও ১০০ নম্বরের সব অংশ যাচাই।
৩. নম্বর বিভাজন প্রদর্শন: ফেল হওয়া বিষয়ের সকল অংশের (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) নম্বর আলাদাভাবে মার্কশিটে দেখানো।
৪. সম্মিলিত পাসের ব্যবস্থা: সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের সুযোগ নিশ্চিত করা।
ফল বিপর্যয়ের চিত্র: ১১টি বোর্ডে গড় পাসের হার: ৫৮.৮৩% ,সিলেট বোর্ড: ৫১.৮৬%,কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%,কারিগরি বোর্ড: ২৬% হারের কমে ধস
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে: বিজ্ঞান: ৭৮.৭২% ,ব্যবসায় শিক্ষা: ৫৫.৫৮% ,মানবিক: ৪৮.২৩%
শিক্ষার্থীরা মনে করছেন, এই অস্বাভাবিক ফলাফলের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে, যা প্রতিকার চেয়ে তারা আন্দোলনে নামছেন।