রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে — জুলফিকার আলী (জুলাই-৩৬), রহমাতুন্নেসা, বেগম খালেদা জিয়া, তাপসী রাবেয়া, রোকেয়া ও মুন্নুজান হল।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার, এবং এজিএস পদে শিবিরের সালমান সাব্বির এগিয়ে রয়েছেন।
রহমাতুন্নেসা হল
ভিপি: শিবিরের মুস্তাকুর রহমান জাহিদ ৬৩০ ভোট, ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবির ১৮৬ ভোট।
জিএস: আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ৫৭৯, শিবিরের ফাহিম রেজা ৩২০ ভোট।
এজিএস: শিবিরের সালমান সাব্বির ৩৪৯, ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা ২৮৯ ভোট।
বেগম খালেদা জিয়া হল
ভিপি: মুস্তাকুর রহমান জাহিদ ৪৮৫, আবির ১৩৭।
জিএস: সালাহউদ্দিন আম্মার ৩৫২, ফাহিম রেজা ২৯৫।
এজিএস: সালমান সাব্বির ২৭৮, এষা ১৭১ ভোট।
তাপসী রাবেয়া হল
ভিপি: জাহিদ ৭৫২, আবির ২১১।
জিএস: সালাহউদ্দিন আম্মার ৬৬১, ফাহিম রেজা ৩৭৭।
এজিএস: সালমান সাব্বির ৩৪৬, জাহিন এষা ২৯৯।
রোকেয়া হল
ভিপি: জাহিদ ৭৫২, আবির ২১১।
জিএস: সালাহউদ্দিন আম্মার ৬৬১, ফাহিম রেজা ৩৭৭।
এজিএস: সালমান সাব্বির ৩৪৬, এষা ২৯৯ ভোট।
মুন্নুজান হল
ভিপি: জাহিদ ৯৭২, আবির ২৩৬।
জিএস: সালাহউদ্দিন আম্মার ৮৪১, ফাহিম রেজা ৪৯৫, নাফিউল জীবন ৮৯ ভোট।এজিএস: সালমান সাব্বির ৫৫৩, এষা ৩৭৮ ভোট।
এখন পর্যন্ত ঘোষিত ছয়টি হলের ফলাফলে দেখা গেছে —ভিপি ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে,আর জিএস পদে ধারাবাহিকভাবে এগিয়ে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান,“বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলছে। আশা করা হচ্ছে, ভোরের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”