প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছেলে শিক্ষার্থীদের মধ্যে অর্ধেক ফেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অর্থাৎ প্রতি ২.২ জন ছাত্রের মধ্যে একজন ফেল করেছেন। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছেন। এরমধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন পাশ করেছেন। ৬ লাখ ২৪ হাজার ২১৫ ছাত্রীর মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন পাশ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা