প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল: জানুন দেখার নিয়ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে। সকাল ১০টায় ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইল বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।

এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আসবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, যিনি ফলাফল ও সার্বিক তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

ফল প্রকাশের সময় ও পদ্ধতি

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে সকাল ১০টায়।

 

পরীক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবেন

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল:

www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে গিয়ে “Result Corner”-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

ব্যক্তিগত ফলাফল:

www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে ফলাফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল:

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

HSC <space> Board <space> Roll <space> Year

তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: HSC DHA 123456 2025 পাঠাতে হবে 16222-তে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।দেশব্যাপী মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা