প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এজিএসে এগিয়ে আছে ছাত্রদল: ভিপি-জিএসে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে ৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ভিপি ও জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থীরা এগিয়ে, আর এজিএস পদে ছাত্রদল প্রার্থী অগ্রগামী রয়েছেন।

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ও মাস্টার দা সূর্য সেন হলের ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ভিপি ও এজিএস পদে এগিয়ে, জিএস পদে ছাত্রশিবির প্যানেলের প্রার্থী জয়ী। এছাড়া অতীশ দীপঙ্কর, সোহরাওয়ার্দী ও শহীদ আবদুর রব হলের ফলাফলও প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিটি পদে ছাত্রদল এবং ছাত্রশিবিরের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদ ও ১৪টি হল সংসদের পদে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন, যেখানে ভোটগ্রহণ ব্যালট পেপারের মাধ্যমে ও ওএমআর পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটারকে কেন্দ্রীয় সংসদে ২৩টি ও হল সংসদে ১৪টি ভোট দিতে সর্বোচ্চ ১০ মিনিট সময় বরাদ্দ ছিল।

ফলাফলে দেখা গেছে:মাস্টার দা সূর্য সেন হল: ভিপি – সাজ্জাদ হোসেন হৃদয় (ছাত্রদল) ১৪১, ইব্রাহীম হোসেন রনি (ছাত্রশিবির) ১৩০; জিএস – সাঈদ বিন হাবিব (ছাত্রশিবির) ১৭৫; এজিএস – আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ১৭০।

অতীশ দীপঙ্কর হল: ভিপি – সাজ্জাদ হোসেন হৃদয় (ছাত্রদল) ২২৩, ইব্রাহীম হোসেন রনি ৯০; জিএস – সাঈদ বিন হাবিব ৮৩, শাফায়াত হোসেন ১৬৪; এজিএস – আইয়ুবুর রহমান তৌফিক ২৬৬।

সোহরাওয়ার্দী হল: ভিপি – ইব্রাহীম হোসেন রনি (ছাত্রশিবির) ১৪৮৮, সাজ্জাদ হোসেন হৃদয় ৬৮০; জিএস – সাঈদ বিন হাবিব ১৪০৪, শাফায়াত হোসেন ৪৫৮; এজিএস – সাজ্জাত হোছন মুন্না ৯০৬, আইয়ুবুর রহমান তৌফিক ৮৬৮।

দ

শহীদ আবদুর রব হল: ভিপি – ইব্রাহীম হোসেন রনি ৬৪৯, সাজ্জাদ হোসেন হৃদয় ২৮২; জিএস – সাঈদ বিন হাবিব ৬৩৬, শাফায়াত হোসেন ১৫৭; এজিএস – সাজ্জাত হোছন মুন্না ৩৬৩, আইয়ুবুর রহমান তৌফিক ৫৪০।

নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কড়াকড়ি প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা