প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসু নির্বাচনে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। একের পর এক হল ও ছাত্রাবাসের ফলাফল ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে সহ-সভাপতি (ভিপি) পদে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তারা এই ছাত্রাবাসের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ১২৪টি ভোট পড়েছে এই কেন্দ্রে।

ফলাফলে দেখা গেছে—ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ২৭ ভোট।

 

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, যেখানে ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন ১৪ ভোট।

 

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ৩৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাদ হোসাইন মুন্না পেয়েছেন ১১ ভোট।

এই আংশিক ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন, কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল শেয়ার করছেন।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা