প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক ও দুই টাকার কয়েন লেনদেনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা প্রকাশ করা হচ্ছে, যা প্রচলিত আইনের লঙ্ঘন। বুধবার (১৫ অক্টোবর) ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাগজী নোটের পাশাপাশি সব ধরনের ধাতব মুদ্রা বৈধ। তাই সাধারণ জনগণকে এসব মুদ্রা নগদ লেনদেনে ব্যবহার করার জন্য উত্সাহিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক পুনরায় মনে করিয়ে দিয়েছে, ১ ও ২ টাকার কয়েন ব্যবহার এড়ানো আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা