প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে: সংস্কারও ততদিন চলমান থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল পর্যন্ত চলমান থাকবে বিচার ব্যবস্থার সংস্কার।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, “নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না। এই সরকার মানবিক এবং সুশাসন প্রতিষ্ঠার সরকার। তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ই-বেইলবন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিচার প্রার্থীরা দ্রুত সুফল পাবে।”

দেশের প্রথম পরীক্ষামূলক ই-বেইলবন্ড কার্যক্রম নারায়ণগঞ্জে শুরু হয়েছে। ধীরে ধীরে সারাদেশে এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা