প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মির্জা ফখরুলের উদ্বেগ, “পিআর ব্যবস্থা মানলে নির্বাচন বন্ধ হতে পারে”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করেছেন যে পিআর ব্যবস্থা মানার কারণে সরকার নির্বাচনের পথ বন্ধ করতে পারে। বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী ও সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না, তবে আমাদের লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের দাবি ন্যায্য এবং ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ সমস্যাগুলো সমাধান করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা