প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণঅধিকার পরিষদ এনসিপির চেয়ে অন্তত পাঁচ গুণ বড় দল: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চেয়ে গণঅধিকার পরিষদ অন্তত পাঁচ গুণ বড় রাজনৈতিক দল, এমন দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানিয়েছেন, আপাতত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সম্প্রতি একটি টক শো–তে অংশ নিয়ে রাশেদ খান বলেন,“এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী প্রায়ই বলে থাকেন—গণঅধিকার পরিষদ নাকি তাদের দলে যোগ দিতে চায়। এটা সম্পূর্ণ মিথ্যাচার।”

রাশেদ খান প্রশ্ন তোলেন,“নাসীরুদ্দীন সাহেব নিজেই তো ৪–৫টি দল বদল করেছেন। তাহলে তিনি এখন কোন দলের প্রকৃত প্রতিনিধি?”

তিনি আরও বলেন, এনসিপি নেতাদের বারবার মিথ্যা বক্তব্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ।“এনসিপির পক্ষ থেকে এমন মন্তব্য চলতে থাকলে একীভূত হওয়ার সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়ে যাবে,” — যোগ করেন তিনি।

রাশেদ খান জানান, উপদেষ্টা পরিষদের এক বৈঠকেও গণঅধিকার পরিষদকে গুরুত্ব না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তার ভাষায়,“উপদেষ্টা পরিষদের অনেকেই তরুণ নেতৃত্বকে ভয় পায়। তারা জানে, যদি সমান সুযোগ দেওয়া হয়, তাহলে গণঅধিকার পরিষদ আরও শক্তিশালী হয়ে উঠবে।”

রাশেদ খান দাবি করেন,“এনসিপির তুলনায় অন্তত পাঁচ গুণ বড় ও সংগঠিত রাজনৈতিক শক্তি হলো গণঅধিকার পরিষদ। আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি, জনগণের কথা বলি—এই কারণেই আমাদের নিয়ে কেউ কেউ অস্বস্তিতে আছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা