প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বড়শরা বার্নার্সের আয়োজনে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বড়শরা বার্নার্সের আয়োজনে ফুটবল ফাইনাল ম্যাচ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদরাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলার সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাকির হোসেন (লিটন)। উদ্বোধন করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সংগঠক আবুল হোসেন।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সানাকৈর এস.এস. টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল হক সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিপন খান, শিক্ষক মাজেদুল ইসলাম, ও প্রবীর কুমার প্রমুখ।

খেলার সঞ্চালনা করেন কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক প্রধান শিক্ষক গোলজার হোসেন, সমাজসেবক আব্দুস সাত্তার, সাংবাদিক সোহানুর রহমান সোহান এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন।

 

রোমাঞ্চকর ফাইনালে বড়শরা বার্নার্স ও সরিষাবাড়ী এক্সপ্রেস নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে সরিষাবাড়ী এক্সপ্রেস ৪-২ গোলে জয়ী হয়।

 

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার ও পেয়ারা গাছের চারা তুলে দেন। মাঠে স্থানীয় দর্শকদের বিপুল উপস্থিতি উৎসবের আমেজ তৈরি করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা