প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপদেষ্টাদের বিদেশি নাগরিক হওয়ায় ‘সেইফ এক্সিট’ চিন্তার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কি আর বলব? প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক। তারা দেশে কোনো গণ্ডগোল হলে বিদেশেও চলে যেতে পারবে।”

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না, যেটার কারণে সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করুন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে যাতে নিরাপদ প্রস্থান চিন্তা করতে না হয়।”

রুমিন ফারহানা এই বক্তব্যে দেশের প্রশাসন ও জনগণকে সতর্কতার পাশাপাশি উপদেষ্টাদের পরামর্শ দিয়েছেন দেশভক্তি ও নৈতিকতার পথে কাজ করার জন্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা