প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ১৪০, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম।

কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন প্রবীর কুমার, তারক পাল, এবং ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিক মিয়া প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ।

এসময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা