সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি পিএলসি। বিষয়টি নিশ্চিত করেছে ডিএসই সূত্র।
বাজার সূত্রে জানা গেছে, দিনশেষে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি, যার শেয়ারদর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে গেছে। তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর ৫০ পয়সা বা ৯.৬১ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ দশ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে — গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, ইসলামিক ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।