প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভালুকায় বেতন বকেয়া নিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় বেতন বকেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে নিয়মিত বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে আছেন। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নামেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, শ্রমিক ও মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা