প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৮ অক্টোবর বিএসআরএম ও বিএসআরএম স্টিলের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং বিএসআরএম স্টিল লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর কোম্পানি দুটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বিকাল ৪টায় বিএসআরএম স্টিল লিমিটেডের এবং বিকাল ৫টায় বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভা আহ্বান করা হয়েছে।

সূত্র জানায়, উক্ত সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ অনুমোদন দিলে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। পাশাপাশি, একই সভায় লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্তও নিতে পারে কোম্পানি দুটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা