প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডসের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এবং খাদ্য খাতের এপেক্স ফুডস লিমিটেড তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত পৃথক বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি দুটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, যা গত অর্থবছরে ছিল ৭ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ, কোম্পানির মুনাফা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১১ পয়সা, আগের বছর যা ছিল ৮২ টাকা ৭৬ পয়সা।

অন্যদিকে, এপেক্স ফুডস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে প্রতি শেয়ারে ৬ টাকা ৪১ পয়সা আয় করেছে, যা গত বছর ছিল ৫ টাকা ৬৬ পয়সা। এতে দেখা যায়, কোম্পানির মুনাফা সামান্য বেড়েছে। ৩০ জুন শেষে এপেক্স ফুডসের এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৬ টাকা ৬ পয়সা, আগের বছর ছিল ১২৭ টাকা ৮২ পয়সা।

এ দুটি কোম্পানি তাদের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।
এপেক্স স্পিনিংয়ের এজিএম ২৯ নভেম্বর সকাল ১০টায় এবং
এপেক্স ফুডসের এজিএম একইদিন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
দুটি কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা