প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৃষ্টির দিনে পায়ের বাড়তি যত্ন নিন: থাকুন সুস্থ ও সুন্দর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

বর্ষাকালে আবহাওয়া স্যাঁতসেঁতে থাকায় শরীরে নানা অসুখ-বিসুখের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পা। বৃষ্টিতে ভিজে বা কাদা মাড়িয়ে হাঁটার কারণে পায়ের ত্বক ও নখ দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়ে পায়ের যত্নে প্রয়োজন বাড়তি মনোযোগ।

 

রূপ ও ত্বক বিশেষজ্ঞদের মতে, পায়ের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় অনেকটা পুরু হয়। ফলে এর যত্নেও প্রয়োজন বিশেষ যত্নশীলতা। নিয়মিত কিছু সহজ অভ্যাস গড়ে তুললে পা থাকবে পরিষ্কার, মসৃণ ও স্বাস্থ্যকর।

 

প্রতিদিনের যত্নে প্রথমেই পায়ের নখ ছোট ও পরিষ্কার রাখা জরুরি। একটি নরম টুথব্রাশ দিয়ে সামান্য শ্যাম্পু মিশ্রিত গরম পানিতে নখ ও আঙুলের ফাঁক ভালোভাবে পরিষ্কার করুন। এতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জমার আশঙ্কা কমে।

 

একটি পাত্রে কুসুম গরম পানি, গোলাপজল, লেবুর রস ও নারকেল তেল মিশিয়ে নিন। চাইলে এতে কিছু ফুলের পাপড়ি যোগ করতে পারেন। পা ১০–১৫ মিনিট সেই পানিতে ডুবিয়ে রাখুন। পরে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন।

 

রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা সমৃদ্ধ নারকেল তেল বা অলিভ অয়েল পায়ে ম্যাসাজ করুন। এতে পা নরম থাকবে, গোড়ালি ফাটা বা চামড়া খসখস করার সমস্যা দূর হবে।

 

নিয়মিত এই যত্ন নিলে পায়ের দুর্গন্ধ, শুষ্কতা, এমনকি সংক্রমণ থেকেও মুক্ত থাকা সম্ভব। বর্ষার মৌসুমে তাই নিজের রুটিনে সামান্য সময় দিন পায়ের যত্নে—সুস্থ, সুন্দর ও আত্মবিশ্বাসী থাকুন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা