প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হিরো আলমকে মারধরের মামলায় ম্যাক্স অভিকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (৮ অক্টোবর) কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে মারধরের মামলার চতুর্থ আসামি ম্যাক্স অভিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ তাকে হাজির করলে বিচারক মো. জুয়েল রানা এই আদেশ দেন।

আদালতে ম্যাক্স অভির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাজধানীর আফতাবনগরে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত হিরো আলমকে ঘেরাও করে কাশবনে নিয়ে যায় এবং লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। আহত হিরো আলমকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী মিথিলা, তার স্বামী ও ম্যাক্স অভি তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। গত জুনে হাতিরঝিলের এক বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভিকে একসঙ্গে অবস্থান করতে দেখার ঘটনায় হিরো আলম স্থানীয়দের নিয়ে সেখানে যান, এরপর মারধরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। এর আগে ২১ জুন দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর রিয়া মনি ও ম্যাক্স অভি এক হাজার টাকার মুচলেকায় মুক্তি পেয়েছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা