প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সভায় যোগ দিতে রোম যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর (রোববার) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন। সেখানে তিনি জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) একটি উচ্চপর্যায়ের সভায় যোগ দেবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা রোমে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন এবং পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।”

এ সময় তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভায় ভিসা জটিলতা নিরসনে করণীয় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে এবং শিগগিরই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষা খাত প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “দেশে বর্তমানে বিপুলসংখ্যক বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা বাজারের চাহিদার তুলনায় অনেক বেশি। তাই ভবিষ্যতের কর্মসংস্থান বিবেচনায় সায়েন্স ও টেকনোলজি ভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন।”

এছাড়া, দেশের ৯টি রেজিম কোম্পানি দ্রুত অবসায়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা