প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপি নেতাদের নামে টিভি চ্যানেল অনুমোদন নিয়ে বিস্ফোরক মন্তব্য নুরুল হক নুরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রশ্ন তুলেছেন, “যাদের নামে এই চ্যানেলগুলো অনুমোদন দেওয়া হয়েছে, তারা নিজেদের পরিবার নিয়েই হিমশিম খাচ্ছেন—তারা আবার টেলিভিশন চালাবেন কীভাবে?”

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন, “আমি ওই দুইজনকে ভালোভাবেই চিনি। তারা কেউই মূলধারার কোনো গণমাধ্যমে কাজ করেন না। ছোট পত্রিকায় চাকরি করেন, তাও খুব বেশি বেতনের না। তাই হঠাৎ করে তাদের নামে টেলিভিশন অনুমোদন দেওয়া—এটা আমার কাছে বিস্ময়কর। এটা সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাবের প্রকাশ।”

তিনি আরও বলেন, “ওয়ান-ইলেভেন সরকারের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখা গিয়েছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা সেই দৃঢ়তা দেখছি না। বরং পুরনো ধারা—ভাগ-বাটোয়ারা, লোক বসানো, প্রতিষ্ঠান দখল—এসবই চলছে।”

নুরুল হক নুর অভিযোগ করেন, “৫ আগস্টের অভ্যুত্থানের পর আমরা দেখেছি, বেশ কিছু গণমাধ্যম নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বা প্রভাবিত করা হয়েছে। অথচ আমরা এই সরকারের কাছ থেকে স্বাধীন গণমাধ্যম, স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রত্যাশা করেছিলাম।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা