আদিম গুহা থেকে আজকের বিকশিত যে বিজ্ঞান
জ্ঞানীর জ্ঞানের আলোয় ধন্য আমরা মানব সন্তান।
অতীতের পানে চেয়ে কালের যাত্রা ধ্বনি শুনি
জ্ঞানীজন খুঁজে ফিরেছেন সত্যের অমুল্য খনি।
সক্রেটিস, প্লেটো,এরিস্টটল যুগ যুগান্তরের জ্যোতি
নিজের জীবন বিলিয়ে রেখে গেছেন প্রজ্ঞা, প্রসুত আরতি।
আর্যভট্ট, ব্রক্ষগুপ্ত,আর্কিমিডিস নক্ষত্র পানে চেয়ে
গনিতের নিগূঢ় তথ্য খুলে ছিলেন নির্ভীক চিত্তে।
আইনস্টাইন, নিউটন, মহাবিশ্বের নিয়ম করে উন্মোচন
বিজ্ঞানের আলোয় দেখিয়েছেন জীবনের নতুন দিগন্তর।
লুকাপ্যাসিওলী কতকাল আগে হিসেবের সুত্র গিয়েছিলেন বলে
জমাখরচের ডানবাম দিকে আজও যায় হুবহু মিলে।
নজরুল, ,রবীন্দ্রনাথ গানে কবিতায় রচেছেন নতুন সুর
মানবতার বাণী শুনিয়েছেন যা ছিল অম্লান সুমধুর।
ঈসা, মুসা,নবী মুহাম্মদ পথের দিশা দিয়ে গেছেন যা আছে আজো
প্রেম ভালোবাসায় ক্ষমার বাণীতে বলেছেন এক আল্লাহকে অন্তরে বাঁধো।
মহাজ্ঞানী যারা ছিলো তাদের নামে আজও জেগে রয় স্মৃতি
প্রত্যেকেই এক একটি রত্ম, জ্ঞানের অমুল্য বাতি।
যারাছিল প্রজ্ঞাবান তারা করছেন অবিরাম সাধনা
পৃথিবীকে গড়ে তুলেছে, করেছে জ্ঞানের আরাধনা।
মহা জ্ঞানের মহা জাগতিক আলোয় ধন্য হয়েছে সারা দুনিয়া
প্রজন্মের স্বপ্নে গেঁধে রবে জ্ঞানি গুণীজন যাহা গিয়াছে বলিয়া।