প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দিনটিতে কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, যার শেয়ারের দর ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর কমেছে ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ।

এছাড়া দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৬.২৫%), ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৬.২৫%), এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড (৬.২৫%), উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস (৬.১৫%), ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড (৬.০৮%), ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (৫.৮৮%) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (৫.৮৮%)।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আর্থিক খাতে তারল্য সংকট ও বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে দরপতনের প্রবণতা বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা