সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষ অবস্থানে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে জানা গেছে, দিনটিতে কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ২৯ হাজার টাকার, যা সর্বাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, যার লেনদেনের পরিমাণ ২৫ কোটি ২৯ লাখ ১৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার শেয়ারের লেনদেন হয়েছে ২৫ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকার।
এছাড়া লেনদেনে শীর্ষ অবস্থানে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, খান ব্রাদার্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স এবং এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।
ডিএসই বিশ্লেষকরা জানান, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় এবং বিভিন্ন খাতে ইতিবাচক প্রবণতা দেখা দেওয়ায় বাজারে লেনদেন বেড়েছে।