প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী মিস গোয়েন লুইস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে জন্য জাতিসংঘের কারিগরি সহায়তা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

এই সাক্ষাৎকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা