ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিএআর গাভাই এর উদ্দেশ্যে একটি জুতা ছোঁড়েন ৭১ বছর বয়সী আইনজীবী কিশোর রাকেশ। ঘটনাটি শুনানি চলাকালীন কোর্টরুমে ঘটে, তবে জুতা বিচারপতির কাছে পৌঁছায়নি। অভিযুক্তকে নিরাপত্তা সংস্থা তৎক্ষণাৎ হেফাজতে নেয়।
প্রধান বিচারপতি গাভাই সংযম বজায় রেখে বলেন, “আমি এমন ঘটনার প্রভাবে সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি।” তিনি শুনানি চালিয়ে যান। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রধান বিচারপতির প্রথম মামলার শুনানি শুরু হওয়ার সময় ওই আইনজীবী স্লোগান দিতে দিতে জুতা ছুঁড়েন এবং চিৎকার করেন, “সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।”
ঘটনার সময় কোর্টে উপস্থিত আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি পুরো সময় শান্ত ও সংযমী ছিলেন। সিনিয়র জ্যুরিস্ট ইন্দিরা জয়সিং বলেন, “এই ঘটনা সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত। অভিযুক্ত আইনজীবীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটি সুপ্রিম কোর্টের উপর জাতিগত আক্রমণ, যা নিন্দনীয়।”