ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন-এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ৬ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গার্মেন্টস, ওষুধ শিল্প, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নসহ দেশের সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের ভূমিকা সম্পর্কেও মতবিনিময় করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন: অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ,মোবারক হোসাইন,মিসেস সাইয়েদা রুম্মান,অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি,ডা. শাহানা পারভিন