প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহবাগ মানববন্ধন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় আদালত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

রিমান্ড শুনানিতে দীপু মনির বলেন, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন, এবং তিনি নিজেও চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, “আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ ছিলাম?”

দীপু মনিরের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আদালতে উপস্থিত হয়ে দীপু মনির আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে ৬০টির বেশি মামলা রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।

এদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, আসামি কারাবিধি অনুযায়ী জেলগেটে সাক্ষাতের সুযোগ নিতে পারেন এবং হাসপাতালে যাওয়ার চেষ্টাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শুনানি শেষে আদালত দীপু মনিরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ দিনে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনিরকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। শাওন সিকদারের মৃত্যু ঘটেছে ১৯ জুলাই ইডেন কলেজের সামনে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা