প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনে শীর্ষে রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রবি আজিয়াটা পিএলসি-এর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট ২৬ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। এর মাধ্যমে রবি আজিয়াটা লেনদেনের তালিকায় প্রথম স্থানে উঠে আসে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, যার মোট লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ২০ লাখ ১৬ হাজার টাকা।
আর তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা।

এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—
খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।

লেনদেন বিশ্লেষকরা বলছেন, বড় মূলধনী কোম্পানিগুলোর সক্রিয়তা এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাজারে ইতিবাচক গতি আনছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা