প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাভারের আয়েশা গার্মেন্টসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

সাভারের আশুলিয়ায় অবস্থিত আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট এবং ডিইপিজেডের তিন ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম চালাচ্ছে। অগ্নিকাণ্ডটি জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ঘটেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা