পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।