পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা আব্দুল হালিমের কাছে থাকা ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩টি শেয়ার তার ছেলে আব্দুল হাকিমকে হস্তান্তর করবেন।
এই হস্তান্তর সাধারণ শেয়ারহোল্ডারের জন্য হবে এবং আগামী ৩১ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে সম্পন্ন হবে।