প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১৬ জানুয়ারি। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

পরীক্ষা কমিটির একজন সদস্য  জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এবারের ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন থাকবে না। পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে: প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকাল ৩টা থেকে ৪টা।

এছাড়া এবারের পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা