প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নানান নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

নানা জটিলতা, নাটকীয়তা, বয়কট ও প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে গন্তব্যে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ট্রেন। আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকালে থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন প্রার্থী ও কাউন্সিলররা। নির্বাচন ঘিরে হোটেল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা কমেনি—গতকাল রাতেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাটাগরি-২ এর প্রার্থী ফায়াজুর রহমান ভুঁইয়া।

ফলে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী। নতুনভাবে প্রার্থী হয়েছেন ইফতেখার রহমান মিঠু। এদের মধ্যে থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। অন্যদিকে বিভাগীয় ক্যাটাগরি থেকে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে আজই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা