প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।

 

প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অধ্যাপক মনজুরুল ইসলাম ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। পরে চালক ও স্থানীয় একজনের সহায়তায় তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের পর ২০১৮ সালে অবসর নেন এবং পরবর্তীতে ইউল্যাবে অধ্যাপনা শুরু করেন।

 

২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে ঘোষণা করে। সাহিত্য অঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক পেয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা