প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কোরআন অবমাননায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোরআন অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাও করবে। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জনসংযোগ দপ্তরের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী আচরণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ‘শূন্য সহনশীলতা’।

শনিবার (৪ অক্টোবর) ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনাটি কয়েকজন শিক্ষার্থী প্রত্যক্ষ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাকালে সাধারণ শিক্ষার্থীরা ধৈর্যের পরিচয় দেন এবং ক্যাম্পাসে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা