প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এদিন ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর  ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ০৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এম এল ডাইং লিমিটেড, আইএসএন, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, স্যালভো ক্যামিকেল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা