প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিআইবিতে সাংবাদিকতা ও নতুন মাধ্যম বিষয়ে তিন মাসের কোর্সের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ২০২৫ সালের গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে। সাংবাদিকতা ও নতুন মাধ্যম-সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এই কোর্সে।

 

সম্প্রতি পিআইবি কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে—

১️⃣ বেসিক জার্নালিজম ইন দ্য এইজ অব নিউ মিডিয়া

২️⃣ ফ্যাক্ট চেকিং ইন দ্য এইজ অব ডিজিটাল মিডিয়া

৩️⃣ মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: এআই, ভিআর অ্যান্ড নিউ মিডিয়া টুলস, ট্রেন্ডস অ্যান্ড এথিকস

 

প্রতিটি কোর্সের ক্লাস প্রতি শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং মেয়াদ হবে ৩ মাস।

 

ভর্তির যোগ্যতা অনুযায়ী, সরকার অনুমোদিত যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এইচএসসি বা সমমানের উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। গণমাধ্যম, জনসংযোগ বা বিজ্ঞাপন খাতে কর্মরতদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

 

বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে পিআইবির ওয়েবসাইট www.pib.gov.bd অথবা ফেসবুক পেজ facebook.com/pib.gov.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা