প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চিকিৎসা শেষে দেশে ফিরলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দলের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন।

 

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট বিজয়নগরে দলের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরসহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করে গণঅধিকার পরিষদ। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা