প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে জাতীয় কবিতা পরিষদের দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫

জামালপুরে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কবিতা উৎসব। জেলার বিভিন্ন প্রজন্মের মোট ৬৫ জন কবি এ আয়োজনে অংশ নেন।

শনিবার (৪ অক্টোবর) সকালে উৎসবের উদ্বোধন হয় স্বাগত বক্তব্যের মাধ্যমে। বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক মেহের। এরপর শুরু হয় কবিতালাপ পর্ব, যেখানে কবিতা ও কবিতার সমাজচিন্তা নিয়ে মতামত দেন ২২ জন কবি।

উৎসবের শোকজ্ঞাপন পর্বে স্মরণ করা হয় জামালপুরের সম্ভাবনাময় তরুণ কবি শ্বেতা শতাব্দীকে। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা জ্যোতিষ চন্দ্র এষ। পর্বটিতে সভাপতিত্ব করেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুজাহিদ বিল্লাহ ফারুকী এবং সঞ্চালনা করেন বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু।

মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ পর্ব, যেখানে ৪৯ জন কবি তাঁদের সাম্প্রতিক লেখা কবিতা আবৃত্তি করেন। সভাপতিত্ব করেন দেশবরেণ্য কবি মাহবুব বারী এবং সঞ্চালনা করেন বাচিক শিল্পী রবিউল ইসলাম রাসেল ও অনন্যা সাহা।

দিনব্যাপী আয়োজনে শেষে ছিল কবিতা আবৃত্তি পর্ব। এতে অংশ নেন জামালপুরের শীর্ষ আট বাচিক শিল্পীসহ হৃদয় লোহানী, আহমেদ কাদরী লিটন, মনোষী ঘোষ, সাগর মুখার্জি প্রমুখ। পর্বটির সঞ্চালনা করেন ফারজানা ইসলাম।

উৎসবে জেলার বরেণ্য কবিদের মধ্যে রাজাব বকশী, শেখ ফজল, মো. আব্দুল হাই আলহাদী, মনোয়ার হোসেন মুরাদ, মিনহাজ উদ্দিন শপথ, নান্নু পারভেজ, রাকিব লিটন, রুবেল প্রাকৃতজন, আরশাদ জাহান, তৌহিদুল ইসলাম তৌহিদ, মোহাম্মদ রাবিউল আলম টুকু, তারিকুল ফেরদৌস, ভোলা দেবনাথ, দীপংকর দাশ, শাহেদা ফেরদৌসী, জাবির আহম্মেদ জিহাদ,রিফুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

কবি রাজাব বকশী বলেন, এ ধরনের উৎসব তরুণ কবিদের সাহসী হতে এবং লেখালেখির চর্চা জোরদার করতে অনুপ্রাণিত করে।
কবি মিনহাজ উদ্দিন শপথ বলেন, জামালপুরে কবিতার প্রাণস্পন্দন নতুন মাত্রা পেয়েছে এই আয়োজনের মাধ্যমে।
দ্য ডেইলি ক্যাম্পাসের জামালপুর প্রতিনিধি জাবির আহম্মেদ জিহাদ বলেন, কবিতার ছন্দ মানুষের অন্তরে যে সুর সৃষ্টি করে, তা সমাজে মানবিকতার আলো ছড়ায়। এই উৎসবের মাধ্যমে কবিতা আবারও মানুষের কাছে নতুনভাবে পৌঁছে যাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা