প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কর্ণফুলী টানেলে উল্টে গেল যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে কারও গুরুতর আঘাত পাওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য টানেলের ওই অংশে যান চলাচল বন্ধ থাকে। পরে বাসটি সরিয়ে নেওয়া হলে টানেলে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা